RentManager
প্রতিটি গাড়ি, প্রতিটি চালক, প্রতিটি টাকা — এক বোর্ডে
4
ট্রিপের ধাপ, সাথে বাতিল
5
কাজের ধারা
2
বুকিংয়ের ধরন: খুচরা ও কর্পোরেট
v1.0.0
প্রকাশ ৪ সেপ্টেম্বর ২০২৬
ভাড়ার গাড়ির ব্যবসার দিন কাটে ফোনের পর ফোন, বোর্ডে লেখা নম্বরপ্লেট আর ড্রয়ারভর্তি তেলের স্লিপ নিয়ে। যে গাড়ি দুইবার দেওয়া হয়ে গেছে, চালকের যে অগ্রিম কেউ লিখে রাখেনি, যে ট্রিপে আসলে লোকসান হয়েছে — সব ধরা পড়ে দেরিতে, অথবা ধরাই পড়ে না।
RentManager প্রতিটি বুকিংকে একই পথে নিয়ে আসে। ট্রিপ চলে Confirmed → চালক পৌঁছেছে → গাড়ি চলছে → শেষ, আর বোর্ডের রঙই বলে দেয় কোথায় আছে। শেষ হওয়ার আগে যেকোনো সময় বাতিল করলে গাড়ি ও চালক আবার খালি হয়ে যান। একই গাড়ি দুইবার দেওয়া যায় না, আর কাগজের মেয়াদ শেষ হওয়া গাড়ি বুক করাই যায় না।
টাকার হিসাব নিজে থেকেই আসে। তেলের হিসাব নেওয়া হয় ফুয়েল লগ থেকে, দুইবার লিখতে হয় না; চালক নিজের পকেট থেকে যা দিয়েছেন তা একই সাথে মালিকের খরচ আর চালকের পাওনা হয়ে যায়; গ্রাহক যা বহন করেছেন তা লাভের হিসাব থেকে বাদ থাকে। ট্রিপ বন্ধ হলে বিল তৈরি হয়, আর আংশিক আদায় আংশিক হিসেবেই লেখা থাকে।
- একটাই ট্রিপ-পথ: Confirmed → চালক পৌঁছেছে → গাড়ি চলছে → শেষ
- একই গাড়ি দুই গ্রাহককে দেওয়া যায় না
- চালক পুরো ট্রিপ চালান ফোন থেকে, ওডোমিটারের ছবিসহ
- তেলের হিসাব আসে ফুয়েল লগ থেকে, তাই এক খরচ দুইবার বসে না
- কর্পোরেট ভাড়ার বিল মাস শেষে একসাথে, খুচরা ভাড়ার ট্রিপ ধরে
- কাগজের মেয়াদ শেষ হলে বুকিং নেওয়ার আগেই আটকে যায়
অ্যাপ্লিকেশন
ASP.NET Core · Blazor Server
ইউআই
Radzen Blazor components
সার্ভার
Kestrel behind Caddy
লগইন
Password · Google · Facebook
নিরাপত্তা
Strict CSP · HSTS · frame-deny
ভাষা
Bangla + English, dark mode
ফিচারের বিস্তারিত
মডিউল ধরে সাজানো, প্রতিটি ফিচারের চলতি অবস্থাসহ।
বুকিং ও ডিসপ্যাচ
6টি ফিচারতারিখ ও গাড়ির ধরন ধরে খালি দেখা
চালুগ্রাহক তিন দিনের জন্য গাড়ি চাইলেন; কথা দেওয়ার আগেই দেখে নিন ওই তারিখে কী খালি আছে।
কথামতো ভাড়ায় খুচরা বুকিং
চালুফোনে যে ভাড়ায় কথা হয়েছে, সেই ভাড়াই বুকিংয়ে বসে।
চালক এখন, বা পরে
চালুচালক খালি না থাকলেও বুকিং নেওয়া যায়, পরে চালক যুক্ত করা যায়।
ডাবল বুকিং আটকানো
চালুফোন যত ব্যস্তই থাকুক, একই গাড়ি একই সময়ে দুই গ্রাহককে দেওয়া যায় না।
এক বোর্ডে ট্রিপের ধাপ
চালুবুকিং হয়েছে, চালক পৌঁছেছে, গাড়ি চলছে, শেষ — রঙই বলে দেয় কোন ট্রিপ এখন কোথায়।
বাতিল ও মুক্ত করা
চালুশেষ হওয়ার আগে যেকোনো সময় ট্রিপ বাতিল করা যায়; গাড়ি ও চালক আবার খালি হয়ে যান।
কর্পোরেট চুক্তি
4টি ফিচারকোম্পানির হিসাব
চালুকর্পোরেট গ্রাহক কোম্পানি হিসেবেই থাকে, তাই তাদের চুক্তি, ট্রিপ আর বিল একসাথে থাকে।
মেয়াদসহ মাসিক ভাড়া
চালুমাসিক ভাড়া আর শুরু-শেষের তারিখ ঠিক করুন; চুক্তির আওতার প্রতিটি ট্রিপ সেই নিয়মেই চলে।
চুক্তিভুক্ত গাড়ি
চালুকোন গাড়িগুলো চুক্তির আওতায় যাবে বেছে দিন, যাতে কর্পোরেট গাড়ি খুচরা বুকিংয়ে চলে না যায়।
মাস শেষে একসাথে বিল
চালুচুক্তির ট্রিপগুলোর ভাড়া মাস শেষের বিলে একসঙ্গে ধরা হয়, একটি একটি করে নয়।
চালকের ট্রিপ
4টি ফিচারওডোমিটারের ছবি দিয়ে শুরু
চালুচালক 'ট্রিপ শুরু' চেপে ওডোমিটারের ছবি তোলেন, ফলে শুরুর রিডিং স্মৃতি নয় — প্রমাণ।
পথ থেকেই খরচ লেখা
চালুতেল, টোল আর মামলার খরচ তখনই লেখা হয়, ছবিসহ — এক সপ্তাহ পরে মনে করে নয়।
পৌঁছে শেষ
চালুগন্তব্যে পৌঁছে চালক শেষ ওডোমিটার লিখে ট্রিপ শেষ করেন।
স্টাফ যাচাই করলে বন্ধ
চালুচালক একা ট্রিপ বন্ধ করতে পারেন না — অফিসের স্টাফ যাচাই করলে তবেই হিসাব হয়।
ট্রিপের হিসাব
4টি ফিচারফুয়েল লগ থেকে তেল
চালুতেলের হিসাব নেওয়া হয় ফুয়েল লগ থেকে, তাই এক খরচ কখনো দুইবার বসে না।
চালকের পকেটের খরচ তাঁর পাওনা
চালুচালক নিজে যা দিয়েছেন, তা একই সাথে মালিকের খরচ আর চালকের পাওনা হয়ে যায়।
গ্রাহকের খরচ হিসাবের বাইরে
চালুগ্রাহক নিজে যা দিয়েছেন তা ট্রিপের লাভের হিসাব থেকে বাদ থাকে, ফলে লাভটা সত্যিকারের।
লাভ ও পাওনা খাতায়
চালুট্রিপের হিসাব মিললেই লাভ আর চালকের পাওনা খাতায় জমা হয়ে যায়।
বিল ও আদায়
4টি ফিচারট্রিপ বন্ধ হলে বিল
চালুট্রিপ বন্ধ হলে গ্রাহকের নামে বিল তৈরি হয়; কাউকে মনে রাখতে হয় না।
গ্রাহককে পাঠানো
চালুযে পর্দায় বিল তৈরি হলো, সেখান থেকেই গ্রাহকের কাছে চলে যায়।
আংশিক আদায়
চালুটাকা ভাগে ভাগে এলে ভাগেই লেখা হয়; বাকিটা বকেয়া থাকে।
বকেয়া বনাম আদায়
চালুএক রিপোর্টেই দেখা যায় কোন বিল বাকি আর কোনটি আদায় হয়েছে।
গাড়ি, কাগজ ও অধিকার
6টি ফিচারকাগজের মেয়াদ
চালুপ্রতিটি গাড়ির কাগজের মেয়াদ গাড়ির সাথেই থাকে, ফাইলের ভেতরে নয়।
মেয়াদ শেষের আগে সতর্কতা
চালুকাগজের মেয়াদ শেষ হওয়ার আগেই জানানো হয়, যখন নবায়নের সময় থাকে।
মেয়াদোত্তীর্ণ কাগজে বুকিং বন্ধ
চালুকাগজের মেয়াদ শেষ হওয়া গাড়ি পাঠানো যায় না — মামলাটা রাস্তায় ওঠার আগেই আটকায়।
এক কোম্পানি অন্যেরটা দেখে না
চালুপ্রতিটি প্রতিষ্ঠানের গাড়ি, চালক, ট্রিপ আর টাকা অন্য সবার থেকে আলাদা থাকে।
চালক দেখেন শুধু নিজের ট্রিপ
চালুচালকের অ্যাপে থাকে নিজের ট্রিপ আর পাওনা — অফিসের বুকিং বা কোম্পানির হিসাব নয়।
বাংলা ও ইংরেজি, ডার্ক মোড
চালুগোটা কনসোলের ভাষা এক টোকায় বদলায়, আর রাতের ডিসপ্যাচের জন্য ডার্ক মোড আছে।
এআই স্তর
3টি ফিচারট্রিপের রসিদ পড়া
পরিকল্পনায়চালকেরা তো তেলের স্লিপ, টোল আর মামলার ছবি এমনিতেই তোলেন — সেই ছবি থেকে টাকা ও তারিখ পড়ে খরচের ঘরে বসানোই পরের ধাপ।
ওডোমিটারের ছবি থেকে রিডিং
পরিকল্পনায়চালক যে ছবি এমনিতেই দেন, তা থেকেই শুরু ও শেষের রিডিং — দুইবার টাইপ করার দরকার নেই।
অস্বাভাবিক হিসাব চিহ্নিত করা
পরিকল্পনায়কোনো ট্রিপের তেল বা খরচ সেই পথ ও গাড়ির চেনা ধরনের বাইরে গেলে মানুষের চোখে দেওয়া।
সাধারণ জিজ্ঞাসা
RentManager কী?+
RentManager বাংলাদেশের ভাড়ার গাড়ির ব্যবসার জন্য ডিসপ্যাচ সফটওয়্যার। ফোন আসা থেকে টাকা আদায় পর্যন্ত একটি ট্রিপকে এক পথে নিয়ে যায়: কী খালি আছে দেখা, গাড়ি ও চালক দেওয়া, চালকের ফোন থেকে ট্রিপ চালানো, খরচের হিসাব আপনাআপনি মেলানো, বিল তোলা আর আদায় লেখা। খুচরা বুকিং আর কর্পোরেট মাসিক চুক্তি — দুটোই চলে।
একই গাড়ি ভুল করে দুইবার বুক হয়ে যেতে পারে?+
না। বুকিং নিশ্চিত হওয়ার আগে তারিখ ও গাড়ি ধরে খালি আছে কিনা দেখা হয়, তাই ওই তারিখে যে গাড়ি আগেই দেওয়া হয়ে গেছে, সেটি দ্বিতীয় গ্রাহককে দেওয়া যায় না। ট্রিপ শেষ হওয়ার আগে বাতিল হলে গাড়ি ও চালক সঙ্গে সঙ্গেই আবার খালি হয়ে যান।
চালক কীভাবে ব্যবহার করেন?+
নিজের ফোন থেকে। ট্রিপ তাঁকে দেওয়া হলে অ্যাপে খবর পান, 'শুরু' চেপে ওডোমিটারের ছবি তোলেন, পথে যেমন যেমন খরচ হয় — তেল, টোল, মামলা — ছবিসহ লিখে রাখেন, আর গন্তব্যে পৌঁছে শেষ রিডিং লিখে ট্রিপ শেষ করেন। এরপর অফিসের স্টাফ যাচাই করলে ট্রিপ বন্ধ হয়। চালক দেখেন শুধু নিজের ট্রিপ আর পাওনা — অফিসের বুকিং বা কোম্পানির হিসাব নয়।
ট্রিপের লাভ কীভাবে বের হয়?+
ট্রিপের হিসাব মেলানোর সময় আপনাআপনি। তেলের হিসাব নেওয়া হয় ফুয়েল লগ থেকে, আবার লিখতে হয় না — তাই দুইবার বসে না। চালক নিজের পকেট থেকে যা দিয়েছেন, তা একই সাথে মালিকের খরচ আর চালকের পাওনা হয়ে যায়। গ্রাহক নিজে যা দিয়েছেন তা বাদ থাকে, ফলে লাভের অঙ্কটা মালিক সত্যিই যা পেলেন তা-ই।
কাগজের মেয়াদ শেষ হয়ে গেলে কি গাড়ি বুক করা যাবে?+
না। প্রতিটি গাড়ির কাগজের মেয়াদ গাড়ির সাথেই থাকে, মেয়াদ শেষের আগে সতর্ক করা হয়, আর মেয়াদ পেরিয়ে গেলে গাড়িটি আর পাঠানো যায় না। এই পরীক্ষাটা কারো মনে রাখার উপর নয়, বুকিংয়ের প্রক্রিয়ার ভেতরেই আছে — তাই গাড়ি বেরোনোর আগেই মামলাটা ঠেকে যায়।